ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৭-০২-১৩
  • ৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পলাতক আসামী শাহজালাল মিজি পুলিশের সাথে ক্রস ফায়ারে নিহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি :- মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ২২ মামলার পলাতক আসামী শাহজালাল মিজি পুলিশের সাথে ক্রস ফায়ারে নিহত হয়েছে। সোমবার ভোর রাতে শহরের বৈখরে সে গোলাগুলিতে নিহত হয়। এই সময় তিন পুলিশ সদস্য আহত হয়।ভোর রাত ৪টার দিকে আহত পুলিশের এসআই মো. হেমায়েত মোল্লা (৩৭), পুলিশ কনস্টেবল মোহাম্মদ সোহেব মিয়াকে (২৫) ও পায়ে গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল সোহরাব হোসেনকে (২৮) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি পিস্তল, ২টা চাইনিজ কুড়ালসহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।এসব তথ্য দিয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, রবিবার বিকালে তাকে মুন্সীগঞ্জ শহর থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে পৌরসভাধীন বৈখরে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। পরে সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা শাহজালালকে ছিনিয়ে নিয়ে যায়।সেখানে পুলিশের সাথে গোলাগুলি হয়। পরে সেখান থেকে শাহজালালের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হাসপাতালে শাহজালাল মিজি পরিবার পরিজন আহাজারি করছে।
Share Button

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat