ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০২-১৩
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ এমপির নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি :-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) ড. রূপা হকের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন। রাত ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।ব্রিটিশ মেম্বার অব পার্লামেন্ট ড. রূপা হক ছাড়াও দুইজন এমপি বৈঠকে উপস্থিত থাকবেন। বাকি সাতজন যুক্তরাজ্য ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক ২০১৫ সালে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে লন্ডনের অন্যতম আলোচিত ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে ২২ হাজার দুই ভোট পেয়ে বিজয়ী হন। রাজনীতির পাশাপাশি রূপা হক কিংস্টন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat