বুধবার ভোর পাঁচটার দিকে এঘটনা ঘটে। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।নিহতের নাম মো. আরিফ হোসেন (৩০)। তার বাড়ি নাটোরে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাইওয়ে থানার পুলিশ জানায়, ঢাকা-থেকে নাটোরগামী মালবাহী একটি ট্রাক মির্জাপুর উপজেলার পাকুল্যা আজিজ ফিলিং স্টেশনের সামনে দাঁড়ানো ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেলপার আরিফ নিহত হয়। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করেছে।এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, ‘যানজট নিরসনের জন্য কাজ করা হচ্ছে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117