ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০২-২৪
  • ৫৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাল্যবিবাহের দায়ে বর ও তাঁর বাবাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি:-সিরাজগঞ্জের শাহজাদপুরে বাল্যবিবাহের দায়ে বর ও তাঁর বাবাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  আজ শুক্রবার রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলিমুল রাজিব এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোর জেলার বড়াইগ্রামের আবদুল জলিল সরকার ও তাঁর ছেলে বর আবুল হাসেম (২২)।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর মহল্লার ছানা ব্যাপারির অপ্রাপ্তবয়স্ক মেয়ে অন্তরার (১৪) আজ বিয়ের আয়োজন করা হয়। বর আবুল হাসেম তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বিয়ে করতে আসেন।বাল্যবিবাহের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে বর ও তাঁর বাবাকে আটক করেন। পরে তাঁদের সাতদিনের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat