প্রধানমন্ত্রীর উদ্বোধনের তালিকায় রয়েছে- বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের নতুন ভবন। প্রায় চার কোটি ২৮ লাখ ৮৪ হাজার ৩৯৪ টাকা ব্যয়ে অত্যাধুনিক বহুতল এ ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করবেন তিনি।উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসা বলেন, ‘নতুন সাজে সজ্জিত হয়ে নবরূপে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে উপজেলা পরিষদের নব-নির্মিত ভবন। দরজা-জানালা থেকে শুরু করে ভবনের চারপাশে রঙের কাজ সম্পন্ন করা হয়েছে। ঝকঝকে চকচকে করা হয়েছে উপজেলা পরিষদ ভবন। পাল্টে গেছে পরিষদের ২০১৩ সালের ধ্বংসযজ্ঞ চিত্র।উল্লেখ্য, ২০১৩ সালের ৩ মার্চ সাঈদীকে চাঁদে দেখার গুজবে তাণ্ডবলীলায় উপজেলা পরিষদে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর চার বছর পর নির্মিত হলো চার তলা বিশিষ্ট উপজেলা পরিষদ। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117