ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০২-২৬
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা আজ রবিবার রাত ৮টায়
বিশেষ প্রতিনিধি :- আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা আজ রবিবার রাত ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে দলের মনোনয়ন চূড়ান্ত করতে এ বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে। এর আগে আওয়ামী লীগ থেকে এই দুটি নির্বাচনে মনোনয়ন ফরম ছাড়া হয়েছে। শুক্রবার শুরু হয়ে আজ রবিবার বিকাল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা মনোনয়নের জন্য আবেদনপত্র ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।প্রসঙ্গত, নির্বাচন কমিশন গত ২০ ফেব্রুয়ারি সুনামগঞ্জ-২ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ৩০ মার্চ এই দুটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২ মার্চ। দলীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ-২ আসন শূন্য হয়েছে। আর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ইসি কুসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat