আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।রিজভী বলেন, দেশের কয়েকটি উপজেলা পরিষদে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত প্রার্থীদের হয়রানি করা ও নেতাকর্মীদের ওপর দমন-পীড়নই প্রমাণ করে, নতুন কমিশন সরকারের নির্দেশই পালন করছে।বিএনপি অন্যদের মতো প্রতিবেশী দেশের কাছে নাকে খত দিয়ে রাজনীতি করে না বলেও জানান রিজভী। তিনি জানান, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে শিগগিরই কর্মসূচি দেবেন তাঁরা।গত ৮ ফেব্রুয়ারি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেন কে এম নুরুল হুদা। আরো কমিশনারও দায়িত্ব পান। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117