শুক্রবার (০৩ মার্চ) দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তিনি এ কথা জানান।মনিরুল ইসলাম বলেন, হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত ২০/২২ জনের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পেরেছে। এর মধ্যে ১৪ জন নিহত হয়েছেন।তিনি বলেন, হামলায় মোট জড়িত ব্যক্তির সংখ্যা ৩০ থেকে ৩৫ জন হতে পারে বলে আমাদের ধারণা। তবে সবকিছু মিলে ২০১৭ এর শেষের দিকেই এই মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে।এদিকে, বৃহস্পতিবার (০২ মার্চ) রাতে রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকা থেকে নব্য জেএমবি’র কথিত আধ্যাত্মিক নেতা ও আমির মাওলানা মো. আবুল কাসেমকে গ্রেপ্তার করে পুলিশ।এ বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার অনুমোদন দিয়েছিলেন কাসেম। তবে এই হামলায় সঙ্গে তার সম্পৃক্ততা কোন পর্যায়ের তা খতিয়ে দেখা হচ্ছে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117