(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।জাতীয় প্রেসক্লাবের সার্বক্ষণিক সদস্য জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।এক শোকবার্তায় তারা বলেন, জয়নুল আবেদীনের মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিক ও ভাষা সৈনিককে হারালো।তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজে জানাজা শুক্রবার (১০ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117