ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৯
  • ১৪২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
কোর্ট রিপোর্টার : – ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি না হলে আসামি মিনার চৌধুরীর জামিন আবেদন বিবেচনা করতে বিচারিক আদালতকে বলা হয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। সম্প্রতি হাইকোর্ট মিনার চৌধুরীকে জামিন দিয়েছিল। এই জামিনের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামি পক্ষে মনসুরুল হক চৌধুরী শুনানি করেন। শুনানি নিয়ে আপিল বিভাগ মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করে মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন।প্রসঙ্গত এই মামলায় ইতোমধ্যেই ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে বিচারিক আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat