ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৯
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিনিধি:- সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। তবে বেড়েছে বেশির ভাগ কোম্পানির লেনদেন। একই চিত্র দেখা গেছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে এক হাজার ১০৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৪৯ কোটি ৬৯ লাখ টাকা বেশি। গত বৃহস্পতিবার ডিএসইতে ৯৬৪ কোটি ছয় লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।এদিকে, ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ৬৯৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৬ পয়েন্টে।অন্যদিকে, আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকে মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে শেয়ারের দর। আজ সিএসইতে ৭১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।সিএসই সার্বিক সূচক সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৬৮৫ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭১৫ পয়েন্টে।সিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৫৮ পয়েন্টে, সিএসই৫০ সূচক ২ পয়েন্টে কমে এক হাজার ২৯৬ পয়েন্টে এবং সিএসআই সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয় মোট ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat