ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০৩-২২
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শোচনীয় ভাবে হেরেছে ভারত
 স্পোর্টস ডেস্ক:-বিগত দুই তিনটা সিরিজের মত এবারও দারুণ জমে উঠেছে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই। সে হোক মাঠে কিংবা মাঠের বাইরে। ১-১ সমতায় থাকা বোর্ডার-গাভাস্কার সিরিজের নিষ্পত্তি কি ধরমশলায় হবে নাকি সমতা থেকেই শেষ হবে সিরিজ সেটা বেঝা যাবে ২৫ তারিখের পর।
রাঁচির মতো সিরিজের শেষ টেস্টটাও দূর থেকেই দেখতে হবে অসি ফাস্ট বোলার মিচেল স্টার্কের। চোটে পড়ে অস্ট্রেলীয় ফাস্ট বোলার ফিরে গেছেন নিজ দেশে। সেখানেই স্টার্ক বললেন, এই সিরিজে যে এত কথাবার্তা হচ্ছে, মুখের লড়াই; তার কারণ ভারত বোর্ডার-গাভাস্কার ট্রফি হেরে ফেলার ভয়ে আচ্ছন্ন।চার টেস্ট সিরিজের প্রথমটি পুনে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৩৩৩ রানে শোচনীয় ভাবে হেরেছে ভারত। অস্ট্রেলিয়ার স্পিনার স্টিভ ও’কিফ একাই ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন অাপে ধ্বস নামান।অবশ্য বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় কোহলির দল। আর সর্বশেষ রাঁচিতে হয়েছে ড্র। ব্যাট-বলের লড়াইয়ের সঙ্গে সমানে চলছে মুখের লড়াইও।
ফক্স স্পোর্টসকে স্টার্ক বলছেন, এটা সম্ভবত আমাদের চেয়ে ওরাই বেশি করছে। সিরিজের আগে অনেক উন্মাদনা তৈরি হয়েছিল। একটা তরুণ দল হিসেবে এখনো আমরা পথ খুঁজছি। একজন আরেকজনের খেলা দেখে অনেক কিছু শিখছি। (গত বছর) হোবার্ট টেস্ট থেকে আমরা দল হিসেবে এভাবেই এগোচ্ছি।গত দুই বছরে দেশের মাটিতে নিজেদের প্রায় ‘অজেয়’ দলে পরিণত করেছিল ভারত। একমাত্র অস্ট্রেলিয়ার তরুণ দলটাই বিরাট কোহলিকে ধাক্কা দিতে পেরেছে। সিরিজের প্রথম টেস্টে হারটা ভারতকে কতটা ভয় পাইয়ে দিয়েছিল সেটি বললেন স্টার্ক। তিনি বলেন, ভারতের মাটিতে আমরা যেভাবে তাদের হারিয়েছি আর তারা যেভাবে খেলেছে, তাতে ভয় পেয়ে গিয়েছিল। তারা অনেক রক্ষণাত্মক খেলেছিল। অবশ্য তারা পরের টেস্টে ঘুরে দাঁড়িয়েছে। ভালো খেলেছে, সিরিজে ফিরেছে। ইএসপিএন ক্রিকইনফো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat