রবিবার সকাল ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান।ফুল দেয়ার পর তাঁরা মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং সেনা, নৌ ও বিমান, তিন বাহিনীর প্রধানসহ অনেকে।পরে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এরপর থেকে স্মৃতিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন দলীয় সংগঠন, পেশা-শ্রেণীর অসংখ্য মানুষ। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117