আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুদক আয়োজিত সততা সংঘ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল মাহমুদ এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি, সন্ত্রাস এবং মাদক ব্যবসা এই তিনটি জিনিস একই সূত্রে গাঁথা, আমরা তোমাদের ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারি না। আমরা বৃহত্তর যুদ্ধ করব, আমরা কারো পরিচয়ের দিকে তাকাব না। আমরা সর্বস্তরের জনসাধারণের আকুণ্ঠ সমর্থন নিয়ে এই তিন বিষবৃক্ষকে উপড়ে ফেলতে চাই। দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ এই কড়াল গ্রাস থেকে তোমাদের উত্তরণ করতে চাই।’ ইকবাল মাহমুদ জানান, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ একই সূত্রে গাঁথা। তাই এর বিরুদ্ধে সংগ্রামে সবাইকে যার যার অবস্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা রাখতে হবে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117