ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৯
  • ৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তৃতীয় উইকেটটি নেওয়ার আগে আমি খুব রিল্যাক্স ছিলাম:তাসকিন
স্পোর্টস ডেস্ক :- ডাম্বুলাতে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার ইনিংসের শেষ ওভারটির জন্য তাসকিনের হাতে বল তুলে দেন অধিনায়ক মাশরাফি। বৃষ্টির কারণে ওই ম্যাচটি পরিত্যক্ত হলেও শেষ ওভারে দুর্দান্ত এক হ্যাটট্রিকে তা রাঙ্গিয়ে রেখেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। প্রথম ওয়ানডেতে দারুণ জয়ে বেশ আত্মবিশ্বাসী মেজাজে রয়েছে বাংলাদেশ।দ্বিতীয় ম্যাচ পন্ড হওয়ায় এবার কলম্বোতে শেষ ওয়ানডেতে চোখ টাইগার সমর্থকদের। তৃতীয় ওয়ানডে খেলতে আজ সকাল ১১ টায় ডাম্বুলা ছেড়ে কলম্বো গেছে বাংলাদেশ দল।ডাম্বুলা ছাড়ার আগে হোটেল আলিয়া রিসোর্ট এন্ড স্পা সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশি গতিতারকা তাসকিন আহমেদ। গতকালের করা শেষ ওভারের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তাসকিন বলেন, শেষ ওভারের আগে আমি ফিল্ডিংয়ে দাঁড়িয়ে এমন কিছুই কল্পনা করেছিলাম। সেটা কিভাবে কিভাবে হয়েও গেল। এর আগে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও আমি করতে পারেনি। পরপর দু্ই বলে দুই উইকেট নিয়েও শেষটিতে পাইনি। তবে এবার তৃতীয় উইকেটটি নেওয়ার আগে আমি খুব রিল্যাক্স ছিলাম। কেন জানি মনে হচ্ছিল হয়ে যাবে এবং শেষপর্যন্ত হয়েও গেল।হ্যাটট্রিকের পর সতীর্থদের শুভকামনা নিয়ে তাসকিন বলেন, হ্যাটট্রিকের পর সবাই ভালোই অভিনন্দন জানিয়েছে এবং ড্রেসিংরুমেও আমি বাহবা পেয়েছি। বোলিং কোচ ওয়ালশ অবশ্যই অনেক হেল্প করেতেছে। আমাদের বোলিং কোচও একজন লিজেন্ড। ওয়ালশের সঙ্গে টিমের সবাই অনেক হেল্প করছে। আল্লাহর রহমতে আমি অনেক খুশি সবাই দোয়া করবেন সামনের ম্যাচগুলোতে যেন জিততে পারি এবং ভালো খেলতে পারি।কলম্বোয় শেষ ওয়ানডের পরিকল্পনা নিয়ে তাসকিনের বক্তব্য, নতুন ভেন্যু সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার কোনো ধারণা নেই কারণ আমি আগে কখনো সেখানে খেলিনি। বোঝাই যাচ্ছে সবগুলো ব্যাটিং পিচ। সেখানেও বেসিকটা ধরে রাখতে হবে। ভালো জায়গায় বল করতে হবে। ধারাবাহিকতাটা খুব গুরুত্বপূর্ণ। শেষ দুটি ম্যাচে যা করছি সেগুলোই করার চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat