ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৯
  • ৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে অবৈধ শ্রমিক দেশে ফেরার সুযোগ আজ থেকে শুরু
মোঃ মিজানুর রহমান,সৌদি আরব প্রতিনিধি:- সৌদি সরকার ঘোষিত সাধারণ ক্ষমায় আজ ২৯ মার্চ থেকে সৌদি আরবের অবৈধ অভিবাসীরা দেশে ফেরার সুযোগ পাবেন। তিন ধরনের অবৈধ অভিবাসীদের জন্য আলাদা আলাদা ধাপ অনুসরণ করে তাদেরকে দেশে ফিরতে কোনো ধরনের জেল জরিমানায় পড়তে হবে না। শুধু সৌদি আরব ত্যাগের জন্য কয়েকটি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।দূতাবাস সূত্রে জানা গেছে, যারা কাজের ভিসা নিয়ে সৌদি আরব এসে ইকামা (রেসিডেন্ট পারমিট) এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর নবায়ন করেননি, নিয়োগকর্তা পলাতক দেখিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন, কাজের ভিসায় এসে কোনো কারণে সব কাগজপত্র হারিয়ে ফেলেছেন, ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট নেই, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদি আরব প্রবেশ করেছেন, তাছরিহা (অনুমতিপত্র) ছাড়া হজ করতে গিয়ে মামলা হওয়ায় ইকামা নবায়ন হচ্ছে না, কারও ডিপেনডেন্ট হিসাবে থাকার পর এখন অবৈধ অথবা সৌদি শ্রম আইন লঙ্ঘনের দায়ে মামলা হয়েছে, যেসব অভিবাসীরা মেয়াদ আছে এমন পাসপোর্ট, পাসপোর্ট না থাকলে দূতাবাস থেকে আউটপাস (বিশেষ ট্রাভেল পাস) সংগ্রহ করে সেটা নিয়ে নিকটস্থ ইমিগ্রেশন অফিস, সফরজেল অথবা ডিপোটেশন সেন্টারে গিয়ে এক্সিট ভিসা সংগ্রহ করার পর বিমান টিকিট কিনে দেশে ফেরত যেতে পারবেন।তিনি জানান, যারা হজ, উমরাহ, ট্রানজিট ভিসায় সৌদি আরবে প্রবেশ করেছেন এবং ইমিগ্রেশন বা পাসপোর্ট অধিদপ্ততরে ফিঙ্গার প্রিন্ট আছে তবে বর্তমানে কোনো কাগজপত্র সঙ্গে নেই, এমন প্রবাসীরাও দূতাবাস থেকে আউটপাস সংগ্রহ করে সেটা নিয়ে নিকটস্থ তারহিল, সফরজেল অথবা ডিপোর্টেশন সেন্টারে যোগাযোগ করে ফিঙ্গার প্রিন্ট নিয়ে ট্রাভেল রেকর্ড বা বর্ডার নম্বর সংগ্রহ করে, সেটা নিয়ে টিকিট করে দেশে ফিরতে পারবেন। এ ছাড়া যারা হজ, উমরাহ অথবা ট্রানজিট ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করেছেন এবং সব প্রমাণাদি (ভিসা নম্বর, বর্ডার নম্বর, ভিসার কপি) সঙ্গে রয়েছে এমন প্রবাসীরা বিমান টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দরে গিয়ে সেখানে ইমিগ্রেশনের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে পারবেন বলে তিনি জানান। যেকোনো ধরনের মামলার আসামিরা এই ক্ষমার আওতামুক্ত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat