ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০৪-০৫
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটের সঙ্গে আবার রেল যোগাযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিনিধি:- সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবার বন্ধ হয়েছে গেছে। এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও সাতগাঁও স্টেশনের মধ্যবর্তী ভোজপুর এলাকায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতে রেলওয়ে সেতুর একটি গার্ডার ধসে পড়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার মধ্যে সেতু মেরামত শেষে রেল যোগাযোগ চালু হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শ্রীমঙ্গল রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আলী আজম জানান, ভারি বর্ষণের ফলে শ্রীমঙ্গলের ভোজপুর এলাকায় রেলওয়ের ১৪১ নম্বর সেতুর মূল গার্ডারের নিচের মাটি সরে দেবে যায়। রেলওয়ে লাইনম্যানের মাধ্যমে তাঁরা খবর পেয়ে ওই সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করেন। সেতু মেরামতের কাজ চলছে। রাত সাড়ে ৮টার মধ্যে সেতু মেরামত শেষে এটি চালুর কথা রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটমুখী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন রশিদপুর স্টেশনে ও সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর পাহাড়িকা ট্রেন ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনে ডেমু ট্রেন আটকা পড়ে। শ্রীমঙ্গল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুর আড়াইটার পর থেকে এ পথে কোনো ট্রেন চলাচল করেনি। এর আগে ভারি বৃষ্টিপাত ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে গত বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জের তেলেঙ্গাছড়া রেলসেতুর গোড়া থেকে মাটি সরে গিয়ে সেতুর একটি পিলার ধসে পড়ে। ওই দিন সকাল ৬টা থেকে সোমবার পর্যন্ত সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat