ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৭-০৪-১২
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর ভারত সফরে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে বিএনপির অবস্থান জানাতে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: -প্রধানমন্ত্রীর ভারত সফরে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে বিএনপির অবস্থান জানাতেদলটির চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলন ডেকেছেন। আজ বুধবার বিকেলে বিকেল সাড়ে চারটায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।শায়রুল কবির খান বলেন, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকাল সাড়ে ৪টায় এ সংবাদ সম্মেলন হবে। সেখানে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত ভারত সফর এবং এ নিয়ে মঙ্গলবার দেয়া বক্তব্যসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।এদিকে, এদিকে আজ বুধবার রাতেই গুলশান কার্যালয়ে ২০-দলীয় ঐক্যজোটের বৈঠক আহ্বান করেছেন খালেদা জিয়া।বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আলোচনা ও করণীয় বিষয়ে জোটের নেতাদের মতামত নেন খালেদা জিয়া।একই ইস্যুতে সোমবার রাতেও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন সাবেক এই প্রধানমন্ত্রী।বিএনপি মনে করে, প্রধানমন্ত্রীর এই ভারত সফরে বাংলাদেশের কোনো প্রাপ্তি নেই। দেশের জনগণের স্বার্থকে উপেক্ষা করে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকে সই করায় সরকারবিরোধী জনমত তৈরির সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট।মঙ্গলবার বিকেলে সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat