ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৪-২৩
  • ৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীবাসীর জন্য আরও চার হাজার আধুনিক বাস
নিজস্ব প্রতিনিধি: - সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীবাসীর যাতায়াতের সুবিধার্থে নগরীতে আরও চার হাজার আধুনিক বাস নামানো হবে। যানজট নিরসনে রাজধানীর ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে বাবুবাজার পেরিয়ে চুনপুটিয়া পর্যন্ত নতুন একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জন্য দেয়া হবে ৩শ’ পুলিশ সদস্য। রবিবার বিকেলে নগর ভবনে ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষের (ডিটিসিএ) পরিচালনা পরিষদের নবম সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ফকিরাপুল থেকে নাইটিঙ্গেলমোড় হয়ে বাবুবাজার পেরিয়ে চুনপুটিয়া পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এটি নির্মাণের আগে ট্রাফিক ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ সতকর্তা অবলম্বন করতে হবে। তিনি জানান, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত এক্সপ্রেসওয়ে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখ থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন নির্মাণ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী বলেন, দুই সিটি করপোরেশন ও রাজউকের জন্য ৩শ’ পুলিশ সদস্য দেয়া হবে। এজন্য একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হবে। এই ৩শ’ পুলিশের কাজ হবে সিটি করপোরেশনের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ পুলিশ সিটি করপোরেশনকে দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat