ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৬
  • ৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিধবাকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিনিধি:- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রহিমা আক্তার (৫০) নামে এক বিধবাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার সকাল ৮টায় উপজেলার কুলিয়াদি এলাকায় এ ঘটনা ঘটে। রহিমা আক্তার উপজেলার কুলিয়াদি এলাকার ফিরোজ মিয়ার স্ত্রী। রহিমা আক্তারের ছেলে নাসির হোসেন জানান, তাদের সঙ্গে একই এলাকার হান্নান ও শামীমের দীর্ঘদিন ধরে জমির সীমানা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে হান্নান, শামীম, আবুল হোসেন, ছেয়ারুন, কামরূলসহ অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় রহিমা আক্তার গালিগালাজ করতে নিষেধ করলে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর জখম করে। মাকে বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন নাসিরকেও পিটিয়ে আহত করে। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat