ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৭
  • ৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ার জঙ্গি সংগঠন “বোকো হারাম” ৮২ চিবক স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে
আন্তর্জাতিক ডেস্ক:- নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম ৮২ চিবক স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে। ২০১৪ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে ওই ৮২ শিশুসহ মোট ২৭৬ স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। স্থানীয় সময় রোববার নাইজেরিয়ার রাজধানী আবুজায় দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির কাছে ওই ৮২ শিশুকে হস্তান্তর করা হবে।বোকো হারামের কয়েকজন সদস্যের মুক্তির বিনিময়ে ওই শিশুদের ফিরিয়ে দিচ্ছে সন্ত্রাসী সংগঠনটি। তবে কত সদস্যকে মুক্তি দেওয়া হচ্ছে, তা নিশ্চিত হওয়া যায়নি।ওই ৮২ স্কুলছাত্রী বর্তমানে নাইজেরিয়ার সেনাবাহিনীর হেফাজতে রয়েছে। তাদের নাইজেরিয়া-ক্যামেরন সীমান্তের কাছে বাংকি এলাকায় একটি সেনাঘাঁটিতে রাখা হয়েছে।এদিকে, ৮২ শিশুর মুক্তির খবরে নাইজেরিয়ার বোরনো প্রদেশের চিবক এলাকায় পরিবারগুলোর মধ্যে দেখা গেছে আনন্দের ছোঁয়া। তবে ওই এলাকায় এখনো ১০০ জনের বেশি শিশু নিখোঁজ রয়েছে।চিবক এলাকার বাসিন্দা এনোচ মার্কের দুই মেয়েকেও সে সময় অপহরণ করে বোকো হারাম। সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘এটা আমাদের জন্য ভালো খবর। আশা করি, বাকি মেয়েদেরও ফেরত দেওয়া হবে।’ তবে ওই ৮২ জনের মধ্যে তাঁর সন্তানরা আছে কি-না, তা নিশ্চিত নন মার্ক।এদিকে ওই ৮২ শিশুর মুক্তির জন্য নাইজেরিয়ার নিরাপত্তা সংস্থা, সেনাবাহিনী, সুইজারল্যান্ড সরকার, রেডক্রস ও বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডেন্ট বুহারির এক মুখপাত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat