যশোর প্রতিনিধি: –যশোরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে পাঁচজনের লাশ উদ্ধার করা হলেও একজনের লাশ এখনো উদ্ধার করা যায়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো ৪১ জন। মঙ্গলবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের প্রত্যেকের বয়স ২৮/৩৫ বছরের মধ্যে। তাত্ক্ষণিকভাবে কারো পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ৩৪ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ও অপর সাতজনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সা দেয়া হচ্ছে।জানা গেছে, খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর-ব-১১-০০৮০) ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। পরে পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়ে বাসটি। হতাহতরা সবাই বাসের যাত্রী।ফায়ার সার্ভিসের একদল তাদের উদ্ধার করে হাসপাতালে। ঘটনাস্থলে আরো একটি লাশ রয়েছে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117