ব্রেকিং নিউজ :
অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৯
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যবসায়ীপুত্র সাফাত আহমেদের বাড়িতে পুলিশের অভিযান
নিজস্ব প্রতিনিধি: – রাজধানীর বনানীতে দ্যা রেইন ট্রি হোটেলে দুই ছাত্রীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ব্যবসায়ীপুত্র সাফাত আহমেদের বাড়িতে মঙ্গলবার সকালে পুলিশ অভিযান চালিয়েছে। তাকে না পেয়ে তার বাবা ব্যবসায়ী দিলদার হোসেন সেলিমকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন জানান, বেলা ১১টার দিকে গুলশানের ৬২ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে এ অভিযান চালানো হয়। তবে সাফাতকে পাওয়া যায়নি। তার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।অভিযোগ উঠেছে, গত ২৮ মার্চ বনানীর ২৭ নম্বর রোডের কে ব্লকের ৪৯ নম্বর ‘দি রেইনট্রি’ হোটেলের একটি কক্ষে সারারাত তাদের আটকে রেখে ধর্ষণ করে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ। ১ মাস পর গত ৪ মে দুই ছাত্রীর একজন এ ঘটনায় থানায় অভিযোগ করেন। এরপর ২ দিন টালবাহানা শেষে গত শনিবার মামলা নেয় পুলিশ। মামলায় ৫ জনকে আসামি করা হয়। আসামিরা হলেন— সাফাত আহমেদ, একুশে টেলিভিশনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাইম আশরাফ, পিয়াকো রেস্টুরেন্টের মালিক সাদনান সাকিফ, সাফাত আহমেদের দেহরক্ষী ও তার গাড়িচালক। গত ৬ মে এ ঘটনায় ভুক্তভোগী দুই ছাত্রী থানায় মামলা করেন। পরে ৭ মে রবিবার দুই ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়।এদিকে অভিযোগ উঠেছে, এই মামলায় আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের আটক করছে না। ভুক্তভোগী দুই ছাত্রী অভিযোগ করেছেন, নানাভাবে পুলিশ তাদের হয়রানি করছে। ওদিকে থানায় মামলা দায়েরের পর আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের আটক করেনি। এ নিয়ে গণমাধ্যমে লেখালেখির পর সোমবার থেকে পুলিশ নড়েচড়ে বসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat