নিজস্ব প্রতিনিধি: – চট্টগ্রাম নগরীর সীতাকুণ্ডে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুরে এ দুর্ঘটনা ঘটে।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি সালেহ আহমদ পাঠান জানান, সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় রাস্তা পারপারের সময় দ্রুতগতির একটি ট্রাক অজ্ঞাত পরিচয়ের এক পথচারীকে চাপা দেয়। এতে ওই পথচারী ঘটনাস্থলেই মারা যায়।ওসি আরো জানান, তার পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117