ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৩
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেগম খালেদা জিয়া ক্ষমতা পেলে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবেন: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:  :- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া ক্ষমতা পেলে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবেন। আবারো বাংলাদেশের ইতিহাসকে বিতর্কিত করবেন। শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০- এ যে প্রস্তাবনা উত্থাপন করেছেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত রয়েছে। ভিশন ২০৩০ এ স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২৫ শে মার্চের কালো রাত সর্ম্পকে উল্লেখ নেই। সু-কৌশলে তিনি এগুলো এড়িয়ে গেছেন।তিনি আরও বলেন, যেহেতু বেগম খালেদা জিয়া রাজাকার, জঙ্গি, সন্ত্রাসী, জামায়াত ও যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ত্যাগের কোনো ঘোষণা দেননি, সেহেতু বিএনপির ভিশন ২০৩০ এ কোনো রাজনৈতিক পরিবর্তন হয়নি। খালেদা জিয়া আগের জায়গায়ই আছেন।এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিনসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat