মোঃ মিজানুর রহমান, সৌদি আরব প্রতিনিধি:– পবিত্র ওমরাহ পালন শেষে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন।
এছাড়া এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার হাফার-আল বাতিন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে উম্মে জম জম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজের বাড়ি ফেনী। তিনি এক সপ্তাহ আগে দুই সন্তান, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে সৌদি আরব আসেন বলে জানা গেছে। শুক্রবার ওমরাহ শেষে হাফার-আল বাতিন যাওয়ার পথে শনিবার ভোর ৫টায় এই দুর্ঘটনায় আব্দুল আজিজের দুই সন্তান ও গাড়িচালক মাসুদ ঘটনাস্থলেই মারা যান। আব্দুল আজিজ হাসপাতালে নেয়ার পর মারা যান।আব্দুল আজিজের স্ত্রী এবং শাশুড়ি মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117