নিজস্ব প্রতিনিধি:- চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় দেয়ালচাপায় এরশাদ মিয়া (৩৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক সন্তোষ চাকমা জানান, বাকলিয়ার নূর হোসেন চেয়ারম্যানের বালুর মাঠে দেয়ালচাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত এরশাদ স্থানীয় চুন্নু মিয়ার ছেলে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117