ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৬
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : হুসেইন মুহম্মদ এরশাদ
নিজস্ব প্রতিনিধি:- গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ মঙ্গলবার জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে অনুষ্ঠিত দলের পরিচিতি সভায় এরশাদ এই মন্তব্য করেন। এরশাদ আরো বলেন, ‘কত সিস্টেম, কোনোটাই গ্রহণযোগ্য হচ্ছে না। কারো কাছেই গ্রহণযোগ্য হচ্ছে না। সবচেয়ে দুঃখের বিষয়, আমরা যারা সার্কভুক্ত দেশ, সার্কের আটটি দেশ, তাদের যে প্রতিকূলতা রয়েছে…, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে একটি গণতান্ত্রিক সংস্কৃতি তারা তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা পারি নাই। কেন পারব না আমরা? পারতে হবে। এই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হলে সুষ্ঠু নির্বাচন কখনো হতে পারে না। সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এ সময় আশা প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সংগঠন শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান তিনি। এরশাদ বলেন, জাতীয় পার্টির প্রতি আকৃষ্ট হয়ে বেশ কিছু রাজনৈতিক দল জোটে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat