ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৭
  • ৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিনিধি:– যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) অমিত কুমার দে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ ওরফে তিতুমীর ওরফে তীতু যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইদ্রিস আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার মোবারককাটি গ্রামের কবির হোসেনের মেয়ে সালমা খাতুনের সঙ্গে ২০১১ সালের শুরুর দিকে বিয়ে হয় আব্দুল্লাহর। বিয়ের পর পালসার মোটরসাইকেল যৌতুক দাবি করে আব্দুল্লাহ। দাবি মেটাতে ব্যর্থ হওয়ায় স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন শুরু করে সে। সর্বশেষ ২০১২ সালের ৯ জুলাই ভোররাতে সালমাকে মারপিটের পর গায়ে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা করে আব্দুল্লাহ। এ ঘটনায় নিহত সালমার বাবা কবির হোসেন বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় আব্দুল্লাহ, তার বাবা, মা ও ভাইকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মান্নান শেখ ২০১২ সালের ১১ নভেম্বর আব্দুল্লাহ ও তার বাবাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত চার্জ গঠনের সময় তার বাবাকে বাদ দিয়ে আব্দুল্লাহকে অভিযুক্ত করে বিচার শুরু করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আজ বিচারক অমিত কুমার দে আসামি আব্দুল্লাহকে মৃত্যুদণ্ড দেন এবং এক লাখ টাকা জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat