ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৮
  • ৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাভারে এক গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণের অভিযোগে চার ধর্ষণকারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ
নিজস্ব প্রতিনিধি:- সাভারে এক গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণের অভিযোগে চার ধর্ষণকারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড ও হেমায়েতপুর পদ্মার মোড় এলাকা থেকে তাদেরকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার সাভারের হেমায়েতপুর জনতা হাউজিংয়ের রিতার বাড়িতে এক গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণ করে বখাটে চার যুবক। ভোর রাতে ধর্ষণকারীর মূল হোতা রাকিবকে (২৭) সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে ও হেমায়েতপুর এলাকার একটি বাড়ি থেকে ধর্ষণকারী রাজু আহমেদ (২৬), ফয়সাল (২৩) ও মুন্নাকে আটক করা হয়। এছাড়া ধর্ষণে সহায়তাকারী পলাশ নামে এক যুবককে হেমায়েতপুর এলাকা থেকে আটক করা হয়। আটক ধর্ষণকারীদের বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। দুপুরে আটকদের আদালতে পাঠানো হবে বলে জানান সাভার মডেল থানার এসআই শাসছুল আলম সুমন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat