ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৮
  • ৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিল মাধব দেব আর নেই
আন্তর্জাতিক ডেস্ক: – ভারতের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিল মাধব দেব হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বৃহস্পতিবার ৬০ বছর বয়সে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘বুধবার সন্ধ্যাতেও দেবের সঙ্গে ছিলেন তিনি। বহুক্ষণ পর্যন্ত তাঁর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক বিষয়েও কথাবার্তা হয়েছিল।’ দেবের মৃত্যুর খবরে টুইটারে মোদি লিখেছেন, ‘বন্ধু ও শ্রদ্ধেয় সহকর্মী পরিবেশমন্ত্রী দেবজির মৃত্যুতে আমি শোকগ্রস্ত।’ জানা গেছে, মধ্যপ্রদেশের উজ্জয়নের বড়নগরে ১৯৫৬ সালের ৬ জুলাই জন্মগ্রহণ করেন অনিল মাধব দেব। ইনদওরেরে গুজরাটি কলেজ থেকে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য হিসাবে নর্মদা নদীর সংরক্ষণ নিয়ে কাজ করেছেন তিনি। গত ২০০৯ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন বিজেপির এই নেতা। গতবছর জুলাইয়ে মোদি সরকারের কেবিনেট সম্প্রসারণের পর পরিবেশমন্ত্রীর দায়িত্ব পান তিনি। মাধবের মৃত্যুকে একটি ব্যক্তিগত ক্ষতি হিসেবে বর্ণনা করে মোদি বলেন, একজন প্রতিশ্রুতিশীল জনসেবক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি। পরিবেশ রক্ষার কাজে তাঁর অবদান ভোলার নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat