ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৯
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার
নিজস্ব প্রতিনিধি:-প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিট থেকে আগারগাঁও নির্বাচন ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সাক্ষাতে আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত রোডম্যাপ, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে সিইসি কেএম নূরুল হুদা বলেন, এটি সৌজন্য সাক্ষাৎ। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম ভারতীয় হাইকমিশনার সাক্ষাতৎ করতে এলেন। সাক্ষাতে নবগঠিত কমিশনকে শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনার। সাক্ষাতে নির্বাচন কমিশনের কার্যক্রমের পাশাপাশি একাদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত খসড়া রোডম্যাপ, নির্বাচনের প্রস্তুতি এবং কবে নাগাদ আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তা নিয়ে আলোচনা হয়। পূর্ব নির্ধারিত এ সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার ছাড়াও ফাস্ট সেক্রেটারি রাজেশ উইকে ও প্রেস অ্যাটাশে রঞ্জন মণ্ডল অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat