নিজস্ব প্রতিনিধি:- আইনের শাসনকে সরকার দলীয় শাসনে পরিণত করেছে বলে মন্তব্য করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন প্রধান বিচারপতি।
দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধান বিচারপতি যখন এই অন্যায়ের বিরুদ্ধে, এই হস্তক্ষেপের বিরুদ্ধে কথা বলেন তখন তাদের গায়ে জ্বালা ধরে যায়। উনারা এতোই ধোয়া তুলসি পাতা, ওনাদের মন্ত্রী দণ্ডপ্রাপ্ত হলেও বহাল তবিয়তে মন্ত্রিত্ব করতে পারেন।এদিকে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘এখন যেটা হয়, আইনের শাসন মানে দলীয় শাসন। আমাদের বর্তমান যে প্রধান বিচারপতি তার প্রশংসা করতে হয়। তিনি চেষ্টা করছেন, বিচার বিভাগের স্বাধীনতাটাকে সত্যিকারভাবে প্রতিষ্ঠা করার জন্য। তার এ প্রচেষ্টা সফল হোক, এটাই আমরা চাই। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117