ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৩
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের বিলাসবহুল গাড়ি জব্দ
নিউজ ডেস্ক:-আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের বিলাসবহুল একটি গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ মঙ্গলবার সকালে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদ।  শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অস্বচ্ছ অর্থের উৎসের সন্ধান করতে গিয়ে প্রথমে শুল্ক ফাঁকি ধরা পড়ে। এরপর দেখা যায়, গাড়িটির উৎপাদন ২০১১ সালে হলেও ২০০২ সাল দেখিয়ে রেজিস্ট্রেশন করা হয়। তাই গাড়িটি জব্দ করা হয়েছে।শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক প্রভাত রঞ্জন সিংহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়ির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি সিলেট শুল্ক গোয়েন্দা অফিসে রয়েছে। সূত্র জানায়, গাড়িটি সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। ওই বাড়ি দিলদার আহমদের মামার। মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িটির মূল্য প্রায় দেড় কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat