ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৪
  • ৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চারদিনের সৌদি আরব সফর শেষে গতকাল মঙ্গলবার গভীর রাতে দেশে ফিরেছেন। রাত দেড়টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে। ফ্লাইটি ওই দিন বিকেলে কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দায় বাংলাদেশের কনস্যাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন ও সৌদি সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে গত ২০ মে প্রধানমন্ত্রী রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে শেখ হাসিনা মক্কার হারেম শরিফে (কাবা) পবিত্র ওমরাহ পালন করেন এবং মদিনা শরিফে মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। জয় আমাদেরই হবে’ এই স্লোগান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সম্মেলনে ৫৬ আরব ও মুসলিম দেশের নেতারা সন্ত্রাসবাদ মোকাবিলা ও জঙ্গিদের অর্থায়ন প্রতিরোধে পথ খুঁজে বের করার বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর লিখিত বক্তৃতায় বিশ্ব নেতাদের কাছে জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের কাছে অস্ত্র জোগান দেওয়া বন্ধ করার আহ্বান জানান। সম্মেলনে শেখ হাসিনা জঙ্গিবাদ দমনে বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat