নিজস্ব প্রতিনিধি:- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আমিনুল হক ভূইয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উপাচার্যকে ঢাকায় পাঠানো হয় বলে জানিয়েছেন শাবিপ্রবি রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।
উপাচার্যের ব্যক্তিগত সচিব ও প্রশাসনিক কর্মকর্তা কবির উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. মো. আমিনুল হক ভূইয়াকে সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। সেখানে তিনি হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়ে রাগীব রাবেয়া হাসপাতালের অধ্যক্ষ ডা. এ টি এম আব্দুল জলিল বলেন, বর্তমানে উপাচার্যের শরীরের অবস্থা স্থিতিশীল। তবে কয়েকটি পরীক্ষার পর তাঁর শরীরের সঠিক অবস্থা নির্ণয় করা যাবে। এসব পরীক্ষার ব্যবস্থা সিলেটে না থাকায় এবং আরো উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান এই চিকিৎসক।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117