ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৬
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্রিক মূর্তি সরানোর বিষয়টি আদালতের এখতিয়ার : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি:- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক মূর্তি সরানোর বিষয়টি আদালতের এখতিয়ার। শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সেতুমন্ত্রী বলেন, গ্রিক মূর্তি অপসারণে সরকারের কোনো এখতিয়ারে নেই। এটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। গ্রিক দেবী অপসারণ সরকারের কোনো বিষয় নয়, এটা একেবারে কোর্টের এখতিয়ার।বিএনপির সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, সরকারের নজিরবিহীন উন্নয়নে বিএনপি আজ হতাশ। হতাশা থেকেই তারা বেপরোয়া হয়ে উঠছে। আচার আচরণ ও কথাবার্তায় বেপরোয়া, মফস্বলে কোনো সভা করতে গেলে তারা একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করছে। লাঠিসোটা নিয়ে একে অপরকে আক্রমণ করছে।সেতুমন্ত্রী বলেন, ঈদের আগ থেকেই চন্দ্রা, সফিপুর, কোনাবাড়ি ও ঢাকার আশপাশের কিছু এলাকায় যেখানে একটু যানজট থাকে ওই সব এলাকায় যাতে যানজট না থাকে তার জন্য ডিআইজি হাইওয়েকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া রাস্তা দখল মুক্ত রাখতেও উদ্ধার অভিযান অব্যাহত রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এসব এলাকায় কে কার দায়িত্ব কতটুকু পালন করছে সেটা আমি মনিটর করবো। আশা করছি এবার ঈদে মহাসড়কগুলো যানজট মুক্ত থাকবে।পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে হাইওয়ে ডিআইজি আতিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat