নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর খিলগাঁওয়ে চাপাতিসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলো- মিজানুর (৩৩), সাইফুল (৪৫) ও রাসেল (২২)।শুক্রবার সকালে উপ-কমিশনার জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে খিলগাঁও থানার টহল পুলিশ খিলগাঁওয়ের তিতাস রোডে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।শুক্রবার আটকদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117