ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৮
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজ ২৮ মে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস
নিজস্ব প্রতিনিধি: -আজ ২৮ মে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। মাতৃস্বাস্থ্য, নিরাপদ প্রসব, পুষ্টি ও স্বাস্থ্য সেবার গুণগত মান বৃদ্ধি সম্পর্কে মা, পরিবার ও সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সকলের প্রতিশ্রুতি নিশ্চিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘নিরাপদ প্রসব চাই স্বাস্থ্য কেন্দ্রে চল যাই’। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে শনিবার রাজধানী মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ম্যাটারনাল হেলথ কর্মসূচির উদ্যোগে নিরাপদ মাতৃত্ব-২০১৭ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তারা মাতৃস্বাস্থ্য, নিরাপদ প্রসব, পুষ্টি ও স্বাস্থ্য সেবার গুণগত মান সম্পর্কে মা, পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা নিশ্চিত করায় জোর দেন।বিশেষজ্ঞরা জানান, দেশে প্রতিদিন গড়ে ১৪ জন মা প্রসবজনিত কারণে অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ করেন। এ হিসেবে বছরে ৫ হাজার ১১০ জন মা প্রসবজনিত জটিলতায় মারা যাচ্ছে। তবে শতকরা ৪২ শতাংশ প্রসব দক্ষদের হলেও অবশিষ্ট ৫৮ শতাংশ প্রসব বাড়িতে অপ্রশিক্ষিতদের হাতে হচ্ছে।এ সময় মায়ের স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রথম সন্তান প্রসবের পর তিন বছর বিরতি নেয়ার পরামর্শ দেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। একই সঙ্গে গর্ভবতী মায়েদের ভারী জিনিস বহন না করা, নিয়মিত টীকা নেয়ার পাশাপাশি অ্যান্টিনেটাল কেয়ার বা পোস্ট নেটাল কেয়ার নেয়া এবং বাড়িতে প্রসবকালীন জটিলতা দেখা দিলে দ্রুত ক্লিনিক ও হাসপাতালে নেয়ার জন্য স্বজনদের প্রতি আহ্বান জানান।মাতৃস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মাতৃমৃত্যু রোধকল্পে ১৯৯৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালনের ঘোষণা প্রদান করেন। শিশুর জন্মদান ও মাতৃত্ব সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করা ও এগুলির সুষ্ঠু সমাধানের পথ খোঁজা এই দিবসটির অন্যতম অনুষঙ্গ। সেই সঙ্গে নিরাপদ মাতৃত্বকে নারীর অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা এবং নবজাতকের মৃত্যুর হার কমিয়ে আনার মতো বিষয়গুলি হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবসের গুরুত্বপূর্ণ বিষয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat