নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জামাল হোসেন (৩৫)। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। তিনি খিলক্ষেত এলাকায় থাকতেন এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল্লাহ জানান, সকালে জামাল রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117