ভোলা প্রতিনিধি:- ভোলার দৌলতখানে বেলাল হোসেন নামে এক ব্যক্তি তার স্ত্রীকে গলাকেটে হত্যার পর ঘরে আগুন লাগিয়ে সন্তানকেও পুড়িয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে উপজেলার পশ্চিমজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- শাহনা বেগম (৩০) ও তার শিশু সন্তান মোহনা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে শনিবার দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত বেলাল হোসেনকে আটক করা হয়েছে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117