ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৯
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সখীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত, শিশুসহ ১০জন আহত
নিজস্ব প্রতিনিধি:-সখীপুরে সড়ক দুর্ঘটনায় আলেয়া আক্তার (৪৫) নামে এক নারী নিহত ও শিশুসহ ১০জন আহত হয়েছে। আহত ১০ জনের মধ্যে আটজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আলেয়ার বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার ময়থা উত্তরপাড়া গ্রামে। স্বামী মাওলানা আবুল কাশেম আইয়ুব ওরফে শরিফুল ইসলাম এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকাল নয়টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, মাওলানা আবুল কাশেম আইয়ুব ওরফে শরিফুল ইসলাম (৫৫), আবদুল জলিল (৭০), জাহাঙ্গীর আলম (৪০), দেলোয়ার হোসেন (৬০), পারুল (৩৫), আল-আমীনের (১৩), বাড়ি বাসাইলের ময়থা ঝনঝনিয়া গ্রামে। নাজমা আক্তার (২৭) ও নাবিল (১) বাড়ি ভালুকা উপজেলার বাটাজোর গ্রামে এবং আলেয়া আক্তার (৩০) ও তার মেয়ে সুমাইয়া (৪), বাড়ি সখীপুরের বড়চওনা দেবরাজ গ্রামে। এদের মধ্যে নিহত আলেয়ার  স্বামী মাওলানা আবুল কাশেম আইয়ুব ওরফে শরিফুল ইসলামের (৫৫) অবস্থা আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শী ও আহতদের  স্বজনরা জানান,  শুক্রবার সকাল নয়টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কে উপজেলার কচুয়া পুকুরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা দুইটি সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত ও ১০ জন গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন আহতদের সখীপুর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক  আলেয়াকে  মৃত ঘোষণা করেন এবং আহত আটজনকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর ও বাকি দুইজনকে সখীপুর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সখীপুর থানার ওসি মাকছুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat