ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৩
  • ৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
নিজস্ব প্রতিনিধি:- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক মোস্তফা আলী (৫০) নিহত হয়েছেন। নিহত অ্যাম্বুলেন্স চালক মোস্তফা আলী যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুড়া বাজার গ্রামের কায়ছার আলীর ছেলে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, সকালে রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী স্টারওয়ে পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat