ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৪
  • ৬১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লন্ডনে গ্রেনফেল টাওয়ারে আগুন, আহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক:- যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গ্রেনফেল টাওয়ার নামে একটি বহুতল ভবনে লাগা আগুনে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় পাঁচটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরের পশ্চিম অঞ্চলের ল্যাটিমার রোড এলাকার ওই ভবনে আগুন লাগে। স্টুয়াট ক্রিচটন নামে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা ঘটনার পর ৩০ জনকে পাঁচটি হাসপাতালে নিয়ে গিয়েছি। আহতদের উদ্ধারে ২০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছিল। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনের দ্বিতীয় থেকে ২৭ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪০টি ইঞ্জিন ও ২০০ কর্মী ঘটনাস্থলে আছেন। ফাবিও ববলার নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পর ভবনের বাসিন্দারা জানালার কাছে এসে সাহায্য চেয়ে চিৎকার করছিলেন। সময় বাড়ার সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। সঙ্গে বাড়তে থাকে মানুষের আর্তনাদ। গ্রেনফেল টাওয়ারে এমনটি হচ্ছে, তা বিশ্বাস করা যায় না। এ বিষয়ে লন্ডন পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধারকাজ চলছে। কালো ধোঁয়া শরীরের ভেতরে ঢুকে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat