ব্রেকিং নিউজ :
বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনেজুয়েলার সংসদ প্রধানের
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৫
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘কালো ব্যাজ’ পরে ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:- টানা বর্ষণের ফলে চট্টগ্রাম সহ দেশের পাঁচ জেলায় পাহাড় ধসে ১৫০ জনেরও বেশি প্রাণহানি হয়েছে। নিহত ব্যক্তিদের স্মরণে বার্মিংহামে কালো ব্যাজ পরে ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে সেনা সদস্যসহ নিহত সকলের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেছেন তিনি। মাশরাফি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই শোক জানান মাশরাফি। ওই পোস্টে তিনি লেখেন, ‘পাহাড় কাটা আর অপরিকল্পিত বসতবাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমিধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি। উদ্ধার কাজে করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন দেয়া সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন। প্রসঙ্গত, টানা বর্ষণে মঙ্গলবার ভোররাত ৪টার পর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দুই জেলায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat