ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৯
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেড় ঘণ্টার পথ পারি দিতে সময় লাগছে ১০-১৫ ঘণ্টা
নিজস্ব প্রতিনিধি:- তীব্র যানজটে পড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়ক। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ঈদে ঘরমুখো মানুষ। মহাসড়ক দিয়ে ঢাকার দিকে হালকা যানবাহন চলছে। তবে টাঙ্গাইলের দিকে রবিবার রাত থেকে যানবাহন থমকে আছে। সোমবার সকাল নাগাদ মহাসড়কের গাজীপুর কোনাবাড়ি থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজট লক্ষ্য করা গেছে। দেড় ঘণ্টার পথ পারি দিতে সময় লাগছে ১০-১৫ ঘণ্টা। গত কয়েকদিনের ধারাবাহিকতায় ভোগান্তি আরো চরম আকার ধারণ করছে। ঢাকা থেকে রাজশাহীগামী এক যাত্রী বলেন, রাত ১২টায় গাবতলী থেকে বাসে উঠেছি এখন সকাল ৮টা অথচ বঙ্গবন্ধু সেতু পার হতে পারলাম না। রাস্তায় কি কারণে এবং কোথায় যানজট বেশি পেয়েছেন জিজ্ঞাসা করলে তিনি আরো বলেন অধিকাংশ স্থানে যানজট প্রশাসনিক অব্যবস্থাপনার জন্য। সালনা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, ভোগান্তি এড়াতে কর্মজীবীদের পরিবারের লোকজন আগেভাগেই বাড়ি ফিরছেন। ফলে মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিতে ভিজেও হাইওয়ে পুলিশ মানুষকে ভোগান্তি থেকে স্বস্তি দিতে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে বলে জানান তিনি। গোড়াই হাইওয়ে ওসি খলিলুর রহমান সোমবার সকাল পৌনে ১১টার দিকে জানান, ‘রাত থেকে বৃষ্টি হচ্ছিল। এ কারণে মহাসড়কে যানবাহনের গতি খুবই কম ছিল। তবে এখন মহাসড়কে যানজট অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। ধিরে ধিরে যানবাহন চলছে। অতিরিক্ত গাড়ির চাপ ও বৃষ্টিতে সকালে যনজট সৃষ্টি হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat