ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৬-২১
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একই অভিযোগে নিউইয়র্কে আরও এক বাংলাদেশী কূটনীতিক আটক
আন্তর্জাতিক ডেস্ক:- মাত্র এক সপ্তাহ আগেই গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নিউ ইয়র্কের বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছিল ‘গৃহকর্মী নির্যাতনের’ অভিযোগে ।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশী আরও এক কূটনীতিক গ্রেপ্তারের ঘটনা ঘটলো একই অভিযোগে । পর পর বাংলাদেশী দুই কূটনীতিকের এমন গ্রেপ্তারের খবরে দেশটির গণমাধ্যমে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। এবারের অভিযুক্ত বাংলাদেশী কূটনীতিক এর নাম হামিদুর রশীদ। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে কর্মরত ইউএনডিপির কর্মকর্তা। দেশটির ডিপার্টমেন্ট অব জাস্টিস-এর ওয়েব সাইটে দেয়া তথ্যেমতে, বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া গৃহকর্মীর সাথে ভিসা জালিয়াতি, কর্মী নিয়োগ চুক্তি জালিয়াতি এবং সেই কর্মীর পরিচয় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে হামিদুর রশীদ নামে ইউএনডিপির এই কর্মকর্তার বিরুদ্ধে। হাফিংটন পোস্ট জানিয়েছে, জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত হামিদুর রশিদকে গ্রেপ্তার করা হয় নিউইয়র্কের সময় মঙ্গলবার সকালে। বাংলাদেশী এই কূটনীতিককে গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হয় । গ্রেপ্তারের পর ম্যানহাটন ফেডারেল আদালতে তোলা হয় তাকে এবং দীর্ঘ শুনানি শেষে জামিন পান তিনি। তবে,এখন অবধি বিষয়টি নিয়ে হামিদুর রশীদ কিংবা ইউএনডিপির পক্ষ থেকে এই বিষয়ে কোন প্রতিক্রিয়া জানা যায়নি। ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস-এর ওয়েব সাইটে দেয়া তথ্যমতে, কূটনীতিক হামিদুর রশিদ বাংলাদেশ থেকে আনা গৃহকর্মীর জন্যে প্রযোজ্য জি-৫ ভিসার নিয়ম অনুযায়ী যে মজুরি দেবার অঙ্গীকার করেছিলেন তা পরবর্তীতে মানা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat