ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০১৭-০৭-১৯
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভুয়া আইনজীবী গ্রেপ্তার
 বিশেষ প্রতিনিধি: –ঢাকার নিম্ন আদালতে নকল পিস্তলসহ এক ভুয়া আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শুনানি করার সময় ঢাকা আইনজীবী সমিতির অফিস সম্পাদক মো. আফানুর রহমান রুবেল পিস্তলসহ নিয়ামত উল্লাহ টিপু নামের ওই ভুয়া আইনজীবীকে আটক করেন।এ বিষয়ে ঢাকার আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম খলিল  জানান, আটক নিয়ামত উল্লাহ টিপুর বাড়ি কেরানীগঞ্জে। তিনি নিজেকে ব্যারিস্টার নিয়ামত উল্লাহ, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং হার্টের চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।খলিল জানান, তিনি নিজেকে বাংলাদেশের প্রশাসনিক প্রধানদের নাম, মন্ত্রী ও এমপিদের নাম লিখে পরিচয় দেন এবং নিজেকে তাঁদের আত্মীয় দাবি করতেন।খলিল জানান, ভুয়া আইনজীবী নিয়ামত উল্লাহ টিপুকে মামলার মাধ্যমে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। তাঁকে আগামীকাল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হবে।এদিকে, আজ শরিফুজ্জামান নামের আরেক ভুয়া আইনজীবীকে আটক করেছে টাউট উচ্ছেদ কটিটি। তাঁর বাড়ি নড়াইলে। তিনি নিজেকে আইনজীবীর পাশাপাশি সাংবাদিক পরিচয় দিয়ে বিচারপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করতেন বলে অভিযোগ করা হয়েছে। ১০ বছর ধরে তিনি নিজেকে আইনজীবী বলে সবার কাছে পরিচয় দিতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat