নিজস্ব প্রতিনিধি:- ভুটান সফরের ১০ দিন না পেরোতেই এবার দিল্লি গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার সকাল ১০টায় জেড এয়ার ওয়েজের নিয়মিত ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
দল থেকে এটাকে ব্যক্তিগত সফর বলা হলেও দলের মহাসচিবসহ এ সফরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী সুসমা রাজসহ ভারতের অনেক শীর্ষনেতার সাথে বৈঠকে মিলিত হতে পারে বলে জাপার নির্ভরযোগ্য সূত্র বির্বাতাকে জানান।ভারত সফরকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ছাড়াও আজমির শরীফে হযরত খাজা মুইনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।এরশাদের সফরসঙ্গী হিসেবে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি ছাড়াও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় এবং মেজর অব. খালেদ আখতার দিল্লি গেছেন।আগামী ২৩ জুলাই বিকেলে এরশাদ দেশে ফিরবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117