নিজস্ব প্রতিনিধি:- বন্যার কারণে দীর্ঘদিন সিরাজগঞ্জের ফসলি জমিতে পানি জমে থাকায় ধান, পাট ও সবজিসহ জেলার ৭ উপজেলার বেশির ভাগ ফসল নষ্ট হয়ে গেছে।
জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর, তাড়াশ এবং উল্লাপাড়ায় প্রায় ১৫ হাজার ৬শ’ ৬ হেক্টর জমির ফসল ডুবে গেছে। এর মধ্যে রয়েছে আউশ ৮শ’ ৫ হেক্টর, পাট ৮ হাজার ৬শ’ ৭৩ হেক্টর, বোনা আমন ৪ হাজার ৩শ’ ৯০ হেক্টর, আমন বীজতলা ৩৩ হেক্টর, রোপা আমন ২শ’ ৪৫ হেক্টর, সব্জি ৮শ’ ৬২ হেক্টর, আখ ২শ’ ৩৭ হেক্টর এবং ৬১ হেক্টর জমির কলা। এ অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষক ৮৩ হাজার ৩শ’ ৪৪ জন। তাদের পুনর্বাসনের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতোমধ্যে কাজ শুরু করেছে। Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117